১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৯

ব্রেকিং নিউজ

পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ‘ধ্বংস করেছে’ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পুংগিয়ে রি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গ ধ্বংস করেছে। কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকরাও বিস্ফোরণ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষাকেন্দ্রেই সব মিলে ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। ...

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিকাল সোয়া পাঁচটার দিকে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস-উইংসূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার হাসপাতালে ভর্তি হন।  দৈনিক দেশজনতা/এন আর

জামালপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আজ বৃহষ্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার বীর হাতিজা গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম. ভজন কুমার বর্মন জানান, পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা নতুন লাইন সংযোগের কাজ করার সময় বিদ্যুত সঞ্চালন লাইনের একটি তার ছিড়ে ...

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াংকার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এসময় ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সংস্থাটির শুভেচ্ছা দূত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের বাইরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। এর আগে কক্সবাজারে তিনদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার আগে সামাজিক ...

গ্রাহক প্রতারণা, রুচিকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অফারের নামে গ্রাহক প্রতারণার অভিযোগ এসেছে রুচি চানাচুরের বিপক্ষে। অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে জরিমানাও করা হয়েছে স্কয়ার গ্রুপের এই প্রতিষ্ঠানটিকে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। কারওয়ান বাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে আবার জরিমানা করা হয়। অভিযোগটি দায়েরকারী হুমায়ুন কবীর তার অভিযোগপত্রে উল্লেখ করেন, রুচি চানাচুরের বিজ্ঞাপনে বলা হয়, ...

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশনের নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে এ প্রস্তাবনা করা হয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হয়েছে, সেহেতু এমপিরা ওই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি ...

খালেদা জিয়ার ৩ মামলায় জামিন আদেশ রবিবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদেনের ওপর আদেশ দেয়া হবে আগামী রবিবার (২৭ মে)। বৃহস্পতিবার (২৪ মে) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আজ তৃতীয় দিনের মতো কুমিল্লায় হত্যা ...

শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের অন্তত ১০ দিন আগে অর্থাৎ ৬ জুনের মধ্যে সব পোশাক কারখানায় কমপক্ষে বেসিকের সমান বোনাস ও জুন মাসের অর্ধেক বেতন প্রদানের দাবি জানিয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে পোশাক কারখানায় সর্বনিম্ন ১৬ হাজার টাকা মজুরির নির্ধারণেরও দাবি জানিয়েছেন তারা। এক সময় যেখানে রানা প্লাজা ছিল বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি তোলা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ ...

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৯

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনি মহল্লার লিপি খাতুন (৪২) ও ইদামিন (৩০), রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আল ...

হাসিনা ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায্য পানির হিস্যা বুঝে পাচ্ছে না। গত আট বছরে শেখ হাসিনা ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি।’ বৃহস্পতিবার (২৪ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ...