১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৮

ব্রেকিং নিউজ

‘খালেদা জিয়াকে আটক রাখা ব্রিটিশ ও পাকিস্তানি আমলের মানসিকতা ‘

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়াকে বিভিন্ন অজুহাতে আটক রাখা পাকিস্তানি এবং ব্রিটিশ আমলের ঔপনিবেশিক মানসিকতাকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে পারলেই ভবিষ্যতের আশঙ্কাজনক চিত্র বদলে যেতে পারে। শুক্রবার রাজধানীর আব্দুল্লাহপুরের পলওয়েল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিকল্পধারা আয়োজিত ...

তাসফিয়া হত্যা মামলায় আসিফের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান ওরফে আসিফ মিজানের (১৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, পতেঙ্গা থানা পুলিশ আসিফ মিজানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতে তিন দিনের ...

চট্টগ্রামে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জের দেওয়ানজী পুকুর পাড়ের ‘অর্ণব’নামের একটি দোকান থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার দুপুরে র‌্যাব ও কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা কিছু পণ্য আছে এমন খবর ...

ফাইনালের লড়াইয়ে ব্যাটিংয়ে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ঢুকেছেন ঋদ্ধিমান সাহা, দীপক হুদা ও ...

রাজধানীতে মাদকসহ ৭৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৭ গ্রাম ৮৯৬ পুরিয়া হেরোইন এবং ৪২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ...

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলে বেনগাজি নগরীর কেন্দ্রস্থলে বৃহস্পতিবার দিনশেষে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।  স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ কথা জানায়। তিবেশটি হোটেলের কাছে ব্যস্ততাম সড়কে এ বিস্ফোরণে ঘটে। এ সড়কে পবিত্র রমজান উপলক্ষে লোকজনের ব্যাপক ভিড় থাকে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এই হামলার জন্য কোন পক্ষ দায় স্বীকার করেনি। তবে ...

শেখ হাসিনার ডি-লিট প্রদানে থাকবেন না মমতা

অনলাইন ডেস্ক: আবারো বেঁকে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যোগ দিচ্ছেন না আসানসোলে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে শনিবারের সমাবর্তন অনুষ্ঠানে। নবান্ন থেকে এ বিষয়ে দুটি কারণ জানানো হয়েছে। এর যথার্থতা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মমতা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ আছে। এ জন্য তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।ওই অনুষ্ঠানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ ...

দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘আমরা দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকতে পারে। কিন্তু একে একে আমরা সব সমস্যার সমাধান করেছি।’ আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবনে’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়সহ দুই বাংলার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। ...

আন্দোলন কী ধরনের হবে সময়ই বলে দেবে : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের পতন হবে আমাদের আগামী আন্দোলনের প্রধান ইস্যু। আদালত দিয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না। মুক্তি হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সময়ই বলে দেবে কী ধরনের আন্দোলন হবে-শরম আন্দোলন হবে, না গরম আন্দোলন হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা ...

ঢাকায় আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে ২৭ মে

নিজস্ব প্রতিবেদক : মেমোরিয়াল ডে’ উপলক্ষে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস আগামী রোববার (২৭ মে) বন্ধ থাকবে। ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। ‘মেমোরিয়াল ডে’তে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি থাকে। তবে আমেরিকান নাগরিকদের জন্য দূতাবাসে জরুরি সেবা প্রদান ...