১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০০

ব্রেকিং নিউজ

‘সন্ত্রাসী দল বানিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার’

সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী জনগণ বিজয়ী হতে না পারে তাহলে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে, ...

লেভেল প্লেয়িং বিষয়টি কমিশনের, সরকারের নয়

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি এখন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর, এখানে সরকারের কিছুই করার নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি মনে করে সেই পরিবেশ অনুপস্থিত; এখনও নির্বাচনের নমিনেশন সাবমিট হয়নি, এই মুহূর্তে লেভেল ...

আজকালের মধ্যেই মনোনয়ন চূড়ান্ত: কাদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজকালের মধ্যেই মনোনয়ন চূড়ান্ত করবে আওযামী লীগ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেল এক সেমিনারে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেছেন, আজকালের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেওয়া হবে। মন্ত্রী বলেন, শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে ...

দ্রুত নির্বাচন মানে কি ৫ বছর, প্রশ্ন ড. কামালের

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত আরও একটি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, দ্রুত নির্বাচন মানে কি ৫ বছর? তাহলে তো ডিকশনারিতে নতুন শব্দ সংযোজন করতে হবে। এই ৫ বছরে জনগণকে বঞ্ছিত করা হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ৫ বছর পর এখন যে নির্বাচন হতে যাচ্ছে সেটা নিয়েও সংশয় ...

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসনে জাতিসংঘে রেজুলেশন গৃহীত

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ সদরদপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সদস্য দেশসমূহের উপস্থিতিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথভাবে আনীত একটি রেজুলেশন গতকাল গৃহীত হয়। ১৪২টি দেশ এই রেজুলেশনের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ।ওআইসি ও ইউ’র পক্ষে যথাক্রমে বাংলাদেশ ...

রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর কামাল হোসেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হাফিন বলেছেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। যে কারণে তিনি সন্ত্রাসী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে হাত মিলিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে সমীরণ রায়ের লেখা ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, গতকাল ঐক্যফ্রন্টের নেতারা সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ...

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত: নাসিম

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই।ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসিম। ১৪ দলের সমন্বয়ক বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব ...

পুলিশের ফোনে বিব্রত নির্বাচন কর্মকর্তারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বিশেষ করে তাঁদের বর্তমান ও অতীত রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েছেন। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের নীতিমালা অনুযায়ী, সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও ...

ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা কে কোন আসনে লড়বেন

গণতন্ত্র পুনরুদ্ধারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।এখন চলছে শরিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির দরকষাকষি। এখনও চূড়ান্ত হয়নি কোন দল কয়টি আসনে নির্বাচন করবে।জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপিকে বেশ কিছু বিষয়ে হিসেব মিলাতে হচ্ছে। ঐক্যফ্রন্ট ছাড়াও বিএনপি ২০ দলের (সম্প্রসারিত ২৩ দল) প্রধান শরিক।২০ ...

মওলানা ভাসানীর আদর্শ ধারণের আহ্বান ড. কামালের

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। মওলানা ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় ড. কামাল বলেন, মজলুম জননেতা যে শিক্ষা-প্রেরণা দিয়ে গেছেন তা এগিয়ে চলার পথকে আরও মসৃন করবে। সন্তোষ থেকে প্রেরণার আলো সারা ...