১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

ব্রেকিং নিউজ

সিকিউরিটির মানে কি আমাকে ঘিরে রাখা : খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পুলিশ সিকিউরিটির মানে কি আমাকে ঘিরে রাখা। এভাবে ঘিরে থাকলে আমি আইনজীবীদের দেখতে পাই না। তাদের সঙ্গে কথা বলতেও পারি না। পুলিশ তো আদালতের বাইরে থাকবে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৫৮ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ মাহমুদুল কবিরের আদালতে ...

ঐক্যবদ্ধ থাকলে কেউ আ. লীগকে হারাতে পারবে না: প্রধানমন্ত্রী

দলের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ আওয়ামী লীগকে হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে গেলে তাদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। এদিন আওয়ামী লীগের ৪ হাজার ২৩ জন মনোনয়নপ্রত্যাশীর সিংহভাগ দলের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। তাদের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে ...

নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছি: ফখরুল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে তারা বলেছে আমরা আলোচনা করে জানাব। বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা জাতীয় নির্বাচনের তারিখ তিন সপ্তাহ পেছানোর জন্য নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছিলাম। ...

পুলিশ পরিকল্পিতভাবে হামলা করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মনোনয়ন ফরম নিতে আসা নেতা-কর্মীদের ওপর বিনা উসকানিতে পরিকল্পিত হামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘গত তিন ধরে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসে। এখানে (পল্টনে) স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ ...

সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সিইসি এই নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ...

ভোটের পরিবেশ নষ্ট করছে সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানান তিনি। বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি হামলার তীব্র নিন্দা করে ফখরুল বলেন, এর মাধ্যমে সরকার ভোটের ...

থমথমে নয়াপল্টন

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষিপ্ত মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা। জ্বালিয়ে দেয়া পুলিশের পিকআপ ভ্যানটির নম্বর ২৩১১। এসি, মতিঝিল গাড়িটি ব্যবহার করতেন বলে ...

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দিল বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন নেতাকর্মীরা। সংঘর্ষের সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের আশায় বুধবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম ...

২০ দলীয় জোটে যাওয়ার প্রশ্নেই আসে না: বিএমজেপি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) বিএনপি জোটে যোগ দেয়নি জানিয়ে সংগঠনটির সভাপতি শ্যামল কুমার রায় বলেছেন, আমরা ২০ দলীয় জোটে যোগ দেইনি। বিএনপির সঙ্গে যোগ দেওয়ার প্রশ্নেই আসে না। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা দাবি করেন। শ্যামল কুমার রায় বলেন, আমাদের দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মন্ডল দলীয় কর্মীদের ...

তফসিলের পর সরকারি অর্থে বিজ্ঞাপন নির্বাচনী আইনের লঙ্ঘন: রিজভী

তফসিল ঘোষণার পর সরকারি খরচে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার নির্বাচনী আইনের লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, টিভি খুললেই অনেক চ্যানেলে ‘থ্যাংক ইউ পিএম’-এর বিজ্ঞাপন চলতে দেখছি। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না-বিজ্ঞাপনদাতা কে? কিছু ...