১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০১

ব্রেকিং নিউজ

তারেক রহমানের বিরুদ্ধে ইসিতে অভিযোগ আওয়ামী লীগের

দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে আওয়ামী লীগ। তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ায় তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল যায়। প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে লিখিত ...

মনোনয়ন নিয়ে দুই দলে লড়াই

  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান ১৩ জন। তবে মনোনয়নের লড়াইয়ে এগিয়ে আছেন বর্তমান সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন। তাঁদের মধ্যে শক্তিশালী অবস্থানে আছেন দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। দল দুটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা ...

খালাস চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের সাজা ও অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নওশাদ জমির। পরে নওশাদ জমির বলেন, আপিলে সাজার রায় বাতিল চেয়ে খালেদা জিয়াকে খালাসের আরজি জানানো হয়েছে। এতে আপিল শুনানির জন্য গ্রহণ করতে, অর্থদণ্ড স্থগিত ও খালেদার জিয়ার ...

থার্টিফার্স্টে সব ধরনের উদযাপন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট নাইটে সব ধরনের উদযাপন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ভোটের তারিখ ও থার্টিফার্স্ট নাইট কাছাকাছি সময়ে হওয়ায় এই ব্যবস্থা। মন্ত্রী বলেন, থার্টিফার্স্টে কোথাও কোনো অনুষ্ঠান আয়োজন করে সেখানে ডিজে ...

রিজভীর মুখে কোনো দিন হাসি দেখিনি: হাছান মাহমুদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওনার মুখে কোনো দিন হাসি দেখি না। উনি সকাল-বিকাল মিথ্যা কথা বলেন-মিথ্যাচার করেন। রিজভী আহমেদ এক অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়েছেন। রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রুহুল কবির রিজভীর এক বক্তব্যের জের টেনে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাছান ...

তারেকের নির্বাচনী কার্যক্রম খতিয়ে দেখুন: ইসির প্রতি কাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ সেটা আপনারা (নির্বাচন কমিশন) খতিয়ে দেখবেন। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান একজন পলাতক দণ্ডিত ...

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার চলছে। দলের মনোনয়ন বোর্ড সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। মনোনয়ন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সাধারণত বিএনপি চেয়ারপারসন ...

২০ থেকে ২৫ আসন বিশিষ্ট নাগরিকদের জন্য রাখতে চান ড. কামাল

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ভোটে যাওয়ার ঘোষণা দিলেও ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা এ নিয়ে বিরোধী শিবির প্রচার চালাচ্ছিল। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন গতকাল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশে স্পষ্ট করে বলেছেন, নির্বাচনে দুই নম্বরি কেন ১০ নম্বরি হলেও ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটে থাকবে। ...

আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা

আজ রবিবার থেকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হবে ২৬ নভেম্বর (সোমবার)। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হবে। সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। জানা গেছে, ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা ...

ক্ষমতায় এলে সংসদ ভেঙে নির্বাচনকালীন সরকার

আগামী একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতায় এলে সংসদ ভেঙে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার’ ব্যবস্থা চালু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা থাকছে। ইশতেহারে আরও যেসব গুরুত্বপূর্ণ ঘোষণা থাকছে, তার মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা। এ ছাড়া প্রশাসনের বিকেন্দ্রীকরণসহ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে থাকবে বেশ কিছু চমক। ...