১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৪২

ব্রেকিং নিউজ

করোনার চিকিৎসায় ৩ হাসপাতাল প্রস্তুত

করোনাভাইরাসের চিকিৎসার জন‌্য ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (০৯ মার্চ) করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রস্তত রাখা হয়েছে। এছাড়া, ৪টি হটলাইন ২৪ ঘণ্টার জন্য খোলা রাখা হয়েছে। আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন উপস্থাপন করা ...

করোনাভাইরাস ঠেকাতে যা খাবেন

করোনাভাইরাস সংক্রমণ এখন আরো বিপজ্জনক মাত্রা পাচ্ছে। চীনের বাইরে ১০৩টি দেশ ও এলাকায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ পরিস্থিতিতে আমাদের জন্য সেই পুরোনো কথা ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ খুব প্রযোজ্য এখন। কোনোভাবেই যেন প্রাণঘাতী এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, সে চেষ্টাই করতে হবে আমাদের। ঘনঘন হাত ধোয়া, কারো হাঁচি, কফ এলে তার কাছ থেকে দূরে থাকা, ...

অধিনায়ক হিসেবে বিশ্বাস অর্জন করতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : তিন ফরম্যাটে তিন অধিনায়ক নীতিতে এগুচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। তার প্রস্তুতি এখন থেকে নিতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে প্রথম পদক্ষেপ নিতে চান তিনি। নিজের সতীর্থের কাছে অধিনায়ক হিসেবে বিশ্বাস অর্জন করতে চান বিপিএলে খুলনা টাইটানসকে নেতৃত্ব দেওয়া ...

ভুল নম্বরে বিকাশ করলে কী করবেন?

জীবন সহজ, স্বাচ্ছন্দ্যময় করে তুলতে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও এর বিড়ম্বনা কম নয়। অনেকে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেক সময় ভুল ডিজিট চাপার কারণে টাকা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। এমন ঘটলে আপনি কী করবেন? এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেই ব্যক্তিকে শনাক্ত করা। প্রায়ই এ কথা শোনা যায়- অনেকে বিভিন্ন ...

করোনা: সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির শিক্ষা মন্ত্রণালয় রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর আরব নিউজের। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরোধ ও সতর্কতার অংশ হিসেবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে করে শিক্ষার্থী ও শিক্ষপ্রতিষ্ঠানে কর্মরতরা নিরাপদে থাকতে পারেন। মন্ত্রণালয় ...

অবশেষে ভেসে উঠল নববধূ সুইটির লাশ

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পদ্মায় বর-কনেবাহী দুটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা নববধূ সুইটি খাতুন পূর্ণির (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পদ্মার শ্যামনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো নয় জনে। কনে সুইটি রাজশাহীর পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহিন আলীর মেয়ে। দেড় মাস ...

করোনা প্রতিরোধে পাঁচ পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। গত ডিসেম্বর চীনের উহান প্রদেশে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩৮৩০ জনের মৃত্যু হয়েছে। করোনা প্রতিরোধে পাঁচটি পরামর্শ দিয়েছে  বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। জেনে নেই সে পরামর্শগুলো। করোনাভাইরাস প্রতিরোধে যা করণীয় ১. ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। ...

শিশু সামিয়া হত্যায় রশিদের ফাঁসির আদেশ

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার নাম হারুন-অর-রশিদ। তিনি ওই মামলার একমাত্র আসামি।সোমবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। চলতি বছরের ২ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের ৬৬ দিনের ...

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে এমন ভয় থেকে সতর্কতা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার  দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের। খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার থেকে এটা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- ...

পাপিয়ার অবৈধ সম্পদের খোঁজে ৬০ ব্যাংকে দুদকের চিঠি

যুব মহিলা লীগের আলোচিত বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে দেশি-বিদেশি ৬০টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক শাহীন আরা মমতাজের স্বাক্ষর করা পৃথক চিঠি ৫৯টি ব্যাংকের এমডি ও কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান নির্বাহী (বিএফআইইউ) বরাবর পাঠানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ ...