আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তার শরীরে করোনার জীবাণু ৩৭ দিন পর্যন্ত থাকতে পারে। সম্প্রতি চীনের চিকিৎসকেরা এ সংক্রান্ত এক প্রতিবেদন লিখেছে যা ল্যানসেট মেডিক্যাল জার্নাল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, চীনা চিকিৎসকেরা আক্রান্ত হওয়ার ২০ দিন পরে অনেকের শ্বাসনালীতে করোনাভাইরাসের আরএনএ শনাক্ত করেছে। নতুন এই গবেষণার ফলে করোনায় আক্রান্ত কোনো ব্যক্তিকে কতদিন আইসোলেশনে রাখা হবে, তা নিয়ে ...
ব্রেকিং নিউজ
নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন
নাইজেরিয়ায় অনুষ্ঠিত কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইসিটি, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশ ʿশ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’র পুরস্কার জিতেছে। আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ওয়ালটন গ্রুপের পণ্য মেলার বিশেষ প্যাভিলিয়নে স্থান পায়। একই সঙ্গে বাংলাদেশ মিশনের ডিসপ্লে রুমের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে ...
মা-বাবাকে খুঁজছে শিশুটি
শিশুটির চোখে মুখে আতঙ্ক। মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল। চারিদিকে অপরিচিত মুখের ভিড়ে মাকে খুঁজছে অবুঝ শিশুটি। অথচ আতঙ্ক ও দিশেহারা অবস্থায় নিজের নামটা পর্যন্ত বলতে পারছে না। শিশুটির বয়স আনুমানিক চার বছর। বৃহস্পতিবার (১২ মার্চ) হারিয়ে যায় সে। পরে অপরিচিত এক ব্যক্তি তাকে মুগদা থানায় পৌঁছে দেয়। থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তাকে রাখা হয়েছে শিশুটিকে। সেখানকার পুলিশ সদস্যদের কেউ ...
করোনা প্রতিরোধে সাধারণ সাবান বেশি কার্যকরী
৮ মার্চ দেশে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যায় কয়েকগুণ। পাশাপাশি দোকান থেকে এসব পণ্য উধাও। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাবানের চেয়ে করোনার জীবাণু ধ্বংসে কার্যকরী আর কিছু নেই। এই জীবাণুনাশের জন্য কোনও বিশেষায়িত সাবানের দরকার নেই। বরং সাধারণ সাবান কোভিড-১৯ এর জীবাণু ধ্বংসে সবচেয়ে বেশি ...
ওষুধে ভরসা ইন্দোনেশিয়ার, সিঙ্গাপুরে বন্ধ সব মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে ইন্দোনেশিয়ার কয়েক হাজার মসজিদে জীবাণুনাশক ছিটানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া সিঙ্গাপুরে পাঁচদিন সব মসজিদ বন্ধ থাকবে৷ ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইস্তেকবালেও করোনাভাইরাস রুখতে ওষুধ ছিটানো হয়েছে। এই মসজিদে দশ হাজারের বেশি মানুষ নামাজ পড়তে পারেন।দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ বেশ কয়েকজন মন্ত্রী মসজিদে ওষুধ ছিটানোর সময় উপস্থিত ছিলেন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় ...
ইতালি থেকে আসা ১৪২ জন হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে
ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশিকে স্বাস্থ্য অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটে করে আসে এসব বাংলাদেশি। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ইতালি থেকে আসা বাংলাদেশিদের মধ্যে প্রাথমিকভাবে ...
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি
করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময়, ফেডারেল সরকারকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি সাহায্য তহবিল দেওয়ার ঘোষণা দেন তিনি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছে ৪০ জন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ইতোমধ্যে এ রোগ ছড়িয়ে পড়া রোধে ...
মডেলদের নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ওমর সানি
বিনোদন প্রতিবেদক : মাঝে মাঝেই খবরের কাগজে দেখা যায়—মাদকসহ ধরা পড়েছেন মডেল। কিন্তু বাস্তব অর্থে এসব মেয়েদের অধিকাংশই নামে মাত্র মডেল কিংবা অভিনেত্রী। অপরাধ করে ধরা পড়লে তারা মডেল পরিচয় দেয়। আদৌ এসব মেয়েরা মডেলিং করে না। মডেলিং একটি সম্মানজনক পেশা। কিন্তু এ পেশাকে ছোট করা হচ্ছে বলে দাবি করেছেন ওমর সানি। এদিকে আজ সকালে ওমর সানি তার ফেসবুক পোষ্টে ...
এরিককে রওশনের দোয়া, পারিবারিক মিলনমেলা
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দোয়া-আশির্বাদ করেছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। ১৯তম জন্মদিনে বড়ছেলে রাহগির আল মাহে সাদ এরশাদের মুঠোফোনে এরিককে আশির্বাদ জানান। এই প্রথম পিতা হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই জন্মদিন পালন করে এরিক। বাবা না থাকলেও প্রয়াত এরশাদের প্রেসিডেন্ট পার্কে মাতা ...
বিদেশ থেকে এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের এই মুহুর্তে দেশে না আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে প্রথমবারের মতো যে তিনজনকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে তাদের অবস্থার উন্নতির খবরও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রী দেশে করোনাভাইরাসে নতুন করে আর কোনো রোগীও পাওয়া যায়নি বলে জানিয়েছেন। এর আগে সামিট গ্রুপের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর