করোনাভাইরাস সংক্রান্ত জরুরি স্বাস্থ্যসেবা দিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১৩টি হটলাইন নম্বর চালু করেছিল। কিন্তু বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুনভাবে এখন থেকে একটি হটলাইন নম্বরেই (০১৯৪৪৩৩৩২২২) সব সেবা পাওয়া যাবে। বুধবার (১১ মার্চ) বেলা ১২টায় মহাখালী আইইডিসিআর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে ...
ব্রেকিং নিউজ
ব্যবসায়ী এনামুলের মহানুভবতা
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষের মনেও এখন করোনোভাইরাসের আতঙ্ক। যতটুকু সম্ভব সুরক্ষিত থাকার চেষ্টা করছেন সবাই। অনেকেই সুরক্ষা-কবজ হিসেবে ব্যবহার করছেন মাস্ক। এদিকে হঠাৎ মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়ে দিয়েছেন। তৈরি হয়েছে সংকট। কিছুদিন আগেও যে মাস্ক মাত্র ২০ টাকায় পাওয়া যেত, এখন তা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ...
করোনা আক্রান্ত ৩ রোগী ভালো আছেন
সচিবালয় প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস ও হাম-রুবেলা টীকা প্রদান’ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী ভালো আছেন। কোয়ারেন্টাইনে যারা আছেন সবাই অসুস্থ নয়। কোয়ারেন্টাইনে রাখা দুজনকে পরীক্ষা করা হয়েছে। তারা ...
সৌদিতে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ এ পৌঁছেছে। এদের মধ্যে এক জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। নতুন ২৪ আক্রান্তের মধ্যে দুজন সম্প্রতি ইরাক থেকে এসেছেন। এদের মধ্যে ১২ ...
চোখের জলে বাবাকে বিদায় দিলেন স্বস্তিকা
বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা সন্তু মুখার্জি গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা। বুধবার রাতেই সন্তু মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রাত এগারোটার দিকে গলফগ্রীনের বাড়ি থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানের দিকে এই অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়। শেষযাত্রায় বাবাকে বিদায় জানাতে গিয়ে প্রায় কান্নায় ভেঙে পড়েন স্বস্তিকা। এছাড়া এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ...
করোনা আতঙ্ক কমছে, ছন্দে ফিরছে উহান
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলেও উল্লেখযোগ্য হারে কমছে এর উৎপত্তিস্থল চীনে। করোনার প্রভাব কমতে শুরু করায় দেশে বিশেষ করে উহানে স্বাভাবিক পরিস্থিতি আনতে চেষ্টা করছে চীন সরকার। শি জিনপিং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের পরিস্থিতি বদলেছে। সেখানে বেশ কয়েকটি সংস্থার দপ্তর খুলে দেয়া হচ্ছে। করোনা-অধ্যুষিত হুবেই প্রদেশে মঙ্গলবার যান চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। হুবেইয়ের ...
জবাবদিহিতা না থাকায় স্বাস্থ্যখাতে বেহাল দশা: ফখরুল
জবাবদিহিতা না থাকায় স্বাস্থ্যখাতে বেহাল অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টন এলাকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের যে দাবি করেছেন তা অস্বীকার করেন তিনি। সম্প্রতি বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর বিএনপি ...
অফিস কক্ষেই মৃত্যুর কোলে অতিরিক্ত সচিব
স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপির প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সরাফত আলী এর আগে ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ...
দীর্ঘ হচ্ছে ফ্লপের তালিকা: শাকিবের জন্য অশনি সংকেত!
নব্বইয়ের দশকে বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহ। অর্জন করেন আকাশচুম্বী জনপ্রিয়তা। সালমান শাহর সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। তখন তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন। তার অকাল মৃত্যুর পর নির্মাতা সোহানুর রহমান সোহান আবিষ্কার করেন শাকিব খানকে। এর মধ্যে ‘অশ্লীলতার ভূত’ এসে ভর করে দেশের চলচ্চিত্রে। তখন চিত্রনায়ক মান্না একের পর এক জননন্দিত সিনেমা উপহার দিয়ে মোহিত ...
করোনাভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারির চেহারা নিয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করে বলেছেন, এ ভাইরাসের বিস্তারের ওপর তারা সার্বক্ষণিকভাবে নজর রাখছিলেন এবং এ ব্যাপারে ‘ভীতিকর রকমের নিষ্ক্রিয়তা’ দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তবে তিনি বলেন, বিভিন্ন দেশ এটা দেখাতে পেরেছে যে, এই ভাইরাসের বিস্তারকে দমন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। ড. ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর