আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে অত্যন্ত বিরল ও প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী সাদা জিরাফ। এতদিন এই প্রজাতির মাত্র তিনটি প্রাণীর অস্তিত্ব পেয়েছেন প্রাণী সংরক্ষণকারীরা। তবে সম্প্রতি একটি মাদি সাদা জিরাফ ও তার বাচ্চার মৃতদেহ মিলেছে। মনে করা হচ্ছে চোরাশিকারীরা এই দুটি জিরাফকে হত্যা করেছে। খবর বিবিসি ও সিএনএনের। সম্প্রতি বনরক্ষীরা কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গারিসা কাউন্টিতে এমন একটি মাদি জিরাফ ও তার বাচ্চার ...
ব্রেকিং নিউজ
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেওয়া অবৈধ: হাইকোর্ট
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ...
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই
করোনাভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি বিবেচনায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও কন্ঠস্বরের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিপুমনি বলেন, ‘আমরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেব। ...
পাপিয়া দম্পতি ফের ১৫ দিনের রিমান্ডে
জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান প্রত্যেকের ফের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পাপিয়া ও তার স্বামীকে আদালতে হাজির করা হয়। এসময় বিমানবন্দর থানার একটি ও শেরে বাংলানগর থানার দুটি মামলায় ফের ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি ...
১৫ বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন মা
ইয়ান নামে ইন্দোনেশিয়ার এক শিশুকে ১৫ বছর পর ফিরে পেয়ে আবেগে আপ্লুত তার মা। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ওই নারী মালয়েশিয়া থেকে বিবিসির সংবাদের সূত্র ধরে যুবকটিকে তার মা ফিরে পান। এ জন্য তিনি এ গণমাধ্যমটির সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। খবর বিবিসির। ইয়ানের যখন মাত্র ৬ বছর বয়স, তখন তার মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। ...
করোনা আক্রান্ত ৩ জনের দুজনই সুস্থ
নতুন পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত (কভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। তারা সুস্থ বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, দেশে যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ...
পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মহড়া চলাকালে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাজধানী ইসলামাবাদের শাখারপারিয়ানে এই দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর মুখপাত্র বলেন, ২৩ মার্চের প্যারেডকে সামনে রেখে এই মহড়া চলছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ বের করতে বিমানবাহিনীর সদরদফতর থেকে একটি তদন্ত দল গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে। বিমানের পাইলট ও সহ-পাইলটকে নিয়ে বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি। পাক ...
করোনায় মৃত বেড়ে ৪২৯৫, আক্রান্ত ১১৯১৭৯
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ২৯৫ জন দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯ জন। বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ ...
‘সফলতা-ব্যর্থতায়’ এক বছর পূর্ণ হলো ডাকসুর
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ বুধবার (১১ মার্চ)। ছাত্র নেতারা বলছেন, শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সফলতার পাশাপাশি রয়েছে ব্যর্থতাও। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়াকে শিক্ষার্থীদের অধিকার সচেতনতা হিসেবে দেখছেন তারা। এছাড়া সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে মেধার বিকাশ ঘটানোর সুযোগ তৈরিতে ডাকসু ভূমিকা রেখেছে বলেও তারা মনে করেন। ...
করোনাভাইরাস : ইতালিতে এক দিনেই ১৬৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : কড়া সরকারি নিয়ন্ত্রণের কারণে ইতালিজুড়ে মঙ্গলবার দোকানপাট, রেঁস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান-সবই বন্ধ ছিল। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে দেশের সড়কগুলো ছিল জনশূন্য। একই দিন দেশটিতে ১৬৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। ২১ ফেব্রুয়ারি ইতালি প্রথম করোনাভাইরাস সংক্রমণের বিষটি প্রকাশ করে। এ পর্যন্ত ১০ হাজার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর