মিরপুরের রূপনগর বস্তিতে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেছেন জনতা। বুধবার বেলা পৌনে একটার দিকে গাড়িটি ভাঙচুর করা হয়। জানা যায়, পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঈদগাহ মাঠ এলাকার একটি গলি দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে আসছিল। এ সময় শতাধিক মানুষ গাড়িটিতে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ...
ব্রেকিং নিউজ
করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস। মঙ্গলবার ডরিস নিজেই এ তথ্য জানান। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন। শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর থেকে তিনি সব রকম নিয়ম মেনে চলছেন এবং আইসোলেশনে রয়েছেন। তবে তিনি দুইদিন আগেই প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ...
রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর
প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুর রূপনগর বস্তির আগুন। বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে সূত্রপাত হওয়া আগুন বেলা সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সদস্যরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই গেছে। সব হারিয়ে কেউ রাস্তার পাশে আবার ...
হটলাইনে কল করলে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবো: ফ্লোরা
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, যদি কারো করোনার লক্ষণ, উপসর্গ দেখা দেবে তাদের হট নাম্বারে কল করতে বলা হয়েছে। হটলাইনে কল করার পর, সন্দেহভাজন ব্যক্তির সবকিছু শুনে আইইডিসিআর যদি মনে করে—তার নমুনা সংগ্রহ করা প্রয়োজন, তাহলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। ‘এছাড়া আইইডিসিআর যদি মনে করে—ওই রোগীকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, তাহলে আইডিসিআর অ্যাম্বুলেন্স পাঠিয়ে ...
করোনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাউশির সতর্কতা
বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) মাউশির মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অধিদপ্তরের অধীন সব অফিসকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকার এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণরোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সব প্রয়োজনীয় ব্যবস্থা ...
সবার মাস্ক ব্যবহারের দরকার নেই: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মাস্ক ব্যবহারের হিড়িক পড়েছে। আর এই সুযোগে এক শ্রেণির বিক্রেতা এই পণ্যটির কয়েক গুণ বেশি দাম বাড়িয়ে দিয়েছে। তবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, সবার এই মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। শুধু করোনা আক্রান্ত এবং তাদের চিকিৎসকের ব্যবহার করলেই যথেষ্ট। তার মতে এই মাস্কের ওপর ...
বেশি দামে মাস্ক বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ না দেওয়ায় রাজধানীর গুলশান, বনানী ও মহাখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় তিন ফার্মেসিকে ২৫ হাজার জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে গুলশান-১, ২, বনানী ও গুলশান এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন ডিএনিসিসর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেসলিনা পারভীন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ...
এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন মুকেশ আম্বানি
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ধনকুবের জ্যাক মা’র কাছে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানি। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি স্টক মার্কেটে ধসের ঘটনায় আম্বানির এই ‘পতন’ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বিশ্ব অর্থনীতিকে ‘হুমকি’র মুখে ফেলে দেওয়া করোনাভাইরাসের কারণে সোমবার (০৯ মার্চ) স্টক মার্কেটে ‘ধপাস পতন’ হয়েছে। দিনটিকে অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টার ‘ব্ল্যাক মানডে’ হিসেবে অভিহিত করেছেন। ...
করোনাকে পুঁজি করে মাস্কের দাম বাড়ালে ব্যবস্থা: সেতুমন্ত্রী
করোনাভাইরাসকে পুঁজি করে সংশ্লিষ্ট পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনাকে পুঁজি করে যারা মাস্ক-সেনিটাইজারের দাম বাড়াবে, বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। দলের ২১তম জাতীয় সম্মেলনের পর সোমবার রাতে দলের প্রথম কার্যনির্বাহী ...
ট্রাকের পেছনে বাসের ধাক্কাউইলস লিটলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, ১৫ শিক্ষার্থী আহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি বাস। এই বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ফাহিমা বেগম নামে এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর