করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ জাগ্রত করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সচেতনতামূলক পোস্টার লাগানোসহ দেশজুড়ে বিতরণ করা হবে কয়েক লাখ লিফলেট। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। সোমবার (৯ মার্চ) আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ব ...
ব্রেকিং নিউজ
করোনায় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ ম্যাচ অনিশ্চিত
ক্রীড়া ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ ও রেস্ট অব দি ওয়ার্ল্ড একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ দুটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করায় সীমাবদ্ধতা এসেছে সফর ও চলাফেরায়। যার প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রিকেটেও। ভাইরাসের কারণে ২১ ও ২২ মার্চের প্রীাতি ম্যাচ দুটিও বাতিল হতে পারে। প্রীতি ম্যাচ ...
করোনা: ইতালিজুড়ে রেড এলার্ট
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। সোমবার রাত থেকে সারাদেশে রেড এলার্ট জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে। আগে থেকেই ৩ এপ্রিল পর্যন্ত সারাদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফুটবল লীগ সিরি-এ ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বার, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার ...
করোনার প্রভাবে দেশে দেশে পুঁজিবাজারে ধস
করোনাভাইরাসের প্রভাবে একের পর এক পতন ঘটছে বিভিন্ন দেশের পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট কাঁপিয়ে সেই কম্পন লেগেছে উপমহাদেশের পুঁজিবাজারেও। ভারত গত ১০ বছরের সর্বোচ্চ পতন দেখেছে গতকাল। পাকিস্তান বিরাট পতন ঠেকাতে লেনদেন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে গতকাল সাম্প্রতিক কালের সর্বোচ্চ পতন ঘটেছে মূল্যসূচকের। জাপান, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশে বড় পতন ঘটছে।ভারতের সেনসেক্স প্রায় ১৯৪১.৬৭ পয়েন্ট ...
করোনায় মৃত ৪ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ২৭ জন দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪৪২ জন। বিশ্বের ১১৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, সোমবার (৯ ...
চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসের ঘটনায় নিহত বেড়ে ২০
আন্তর্জাতিক ডেস্ক : চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো অন্তত ১০ জন আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত শনিবার (০৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কোয়ারেন্টাইন হোটেলটি ধসের ঘটনা ঘটে। উপকূলীয় শহর কুয়ানজোর পাঁচতলা কোয়ারেন্টাইন ...
করোনাভাইরাস: ঢাকায় ৫০০ বেড প্রস্তুত জেলা পর্যায়ে ১০০
করোনাভাইরাস আক্রন্তদের চিকিৎসায় ঢাকায় ৫০০ ও জেলা পর্যায়ে ১০০ বেড প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনাআক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকায় ৫০০ বেড প্রস্তুত করেছি। এ ছাড়া জেলা পর্যায়ে ১০০ বেড এবং উপজেলা পর্যায়ে ৫০ বেড বা ২০ বেড প্রস্তুত করা হয়েছে। সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি করোনাভাইরাস নিয়ে আতংকিত ...
৩০ লাখ টাকায় নিজ মেয়েকে হত্যায় সায়!
গ্রাম্য রাজনীতির নির্মমতার শিকার হয়েছে ১১ বছরের শিশু ইলমা বেগম। প্রতিপক্ষকে ফাঁসাতে ৩০ লাখ টাকা পেয়ে নিজের মেয়েকে হত্যায় সায় দেন বাবা আবদুল মোতালেব। দীর্ঘ পাঁচ বছর পর নরসিংদীর চাঞ্চল্যকর ইলমা বেগম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান এসব তথ্য। ...
করোনা আক্রান্তের খবর গোপনের অভিযোগ ফখরুলের
করোনাভাইরাসে দেশে তিনজন আক্রান্তের খবর সরকার প্রকাশ্যে আনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করার কারণে সরকার করোনাভাইরাস আক্রান্তদের খবর সামনে এনেছে বলেও মনে করছেন তিনি। করোনাভাইরাস আরও আগে দেশে ঢুকেছে বলেই ধারনা বিএনপি মহাসচিবের।সোমবার জাতীয় প্রেসক্লাবে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসে বিএনপি মহাসচিব তার এমন ধারনা ব্যক্ত করেন। ...
বাংলাদেশ-ভারত ম্যাচও স্থগিত
ক্রীড়া প্রতিবেদক : ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছে তিনটিতে। ড্র করেছে একটিতে। ম্যাচ বাকি রয়েছে আরো চারটি। তার মধ্যে চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে খেলতে আসার কথা ছিল আফগানিস্তানের। আর ৩১ তারিখ বাংলাদেশের খেলতে যাওয়ার কথা ছিল কাতারে। এরপর জুন মাসে ৪ তারিখ বাংলাদেশের বিপক্ষে ঢাকায় খেলতে আসার কথা ছিল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর