১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৪২

ব্রেকিং নিউজ

হু হু করে বাড়ছে মাস্কের দাম

বাংলাদেশে তিন ব‌্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে মাস্কের দাম হু হু করে বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মাস্কের চাহিদা বেড়েছে। এ সুযোগ কাজে লাগাতে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে মাস্ক বিক্রি করছেন। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রোববার পাইকারি বাজারে যে নেক মাস্ক প্রতি পিস বিক্রি হয়েছে ১০ টাকায়, ...

৪০ জন কোয়ারেন্টাইনে: স্বাস্থ্য সচিব

করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম। তাদের মধ্যে করোনার কোনো সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। রবিবার করোনা আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার পর ...

বঙ্গবন্ধু চরিত্রে সেই অরুক মুন্সি, ফজিলাতুন্নেছা চরিত্রে মৌসুমী

বিনোদন প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক-টেলিছবি নির্মিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’ শিরোনামে শিশুতোষ চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। আর এতে বঙ্গমাতা বেগম ...

করোনার কারণে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক জায়গায় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গতকাল ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে প্রতিবেশী দেশ ভারত। একদিন পর বাছাইয়ের ম্যাচ স্থগিত ঘোষণা করলো বাংলাদেশও। আগামী ২৬ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তানের। ভারত-কাতারের ম্যাচটি স্থগিত হওয়ায় ইঙ্গিত মিলেছিল এই ম্যাচটিও স্থগিত হয়ে যাবে। ফিফা-এএফসির নির্দেশনা আসার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে ...

মাস্কের দামবৃদ্ধি-মজুতদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ হাইকোর্টের

দেশে তিন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর যেন কেউ মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামের দাম বাড়াতে এবং অবৈধ মজুত করতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি এফআরএম  নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। আদালতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। স্বাস্থ্য ...

দেশে করোনায় নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

দেশে করোনাভাইরাসে নতুন করে আর কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফলে (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত তিনজনই আছে বলে জানান তিনি। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের আইডিআরএ সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেব্রিনা ফ্লোরা। আইইডিসিআর পরিচালক বলেন, ‘গতকাল বিকাল পাঁচটা ...

একশো সিসি ক্যামেরা ঘেঁটে আসামি ধরল পুলিশ

সাত সকালে ক্যাম্পাসে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদালয়ের নাট্যকলা বিভাগের এক ছাত্রী। কবি নজরুল কলেজের পেছনের সড়কে আসার পর বাইকে আসা এক বখাটে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে চলে যায়। ওই ঘটনায় মামলা করে মেয়েটি। পরে আশপাশের প্রায় শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মূল আসামি আনুকে গ্রেপ্তার করে পুলিশ।রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ। ...

করোনা ভাইরাস সম্পর্কে হাইকোর্টকে যা জানালো সরকার

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রতিবেদন আকারে হাইকোর্টকে অবহিত করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিবেদনে নতুন করোনা ভাইরাসের পাঁচটি নতুন লক্ষণ তুলে ধরা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরকে নিয়ে  গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল ...

মির্জাপুরে সড়কে প্রাণ হারালেন বাবা-মেয়েসহ ছয়জন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ড্রাম ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে হৃদয়, কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন, একই গ্রামের মাশরাফুল, হাফিজ উদ্দিন, হাফিজের ...

করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ

বাংলাদেশে করোনা ভাইরাস রোগী শনাক্তের পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলেকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৮ মার্চ) রাতে  এ নির্দেশনার কথা জানান তিনি। সোমবার (৯ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আইইডিসিআর –এর পরামর্শ মেনে চলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হবে। আজ-কালের ...