ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিন সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির। এই তিন সিটি নির্বাচনেই অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর দলটির অংশগ্রহণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। এই তিন ...
ব্রেকিং নিউজ
সাড়ে চার লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র তিন জন
নওগাঁ প্রতিনিধি : মাত্র তিন জন চিকিৎসক দিয়ে চলছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও কমপ্লেক্সটির নতুন ৫০ শয্যা বিশিষ্ট ভবন পুরোপুরি চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জানা যায়, উপজেলার প্রায় সাড়ে ৪ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র তিন জন মেডিক্যাল কর্মকর্তা। ফাঁকা রয়েছে একটি করে বিশেষজ্ঞ, সার্জন, গাইনি ও মেডিসিন চিকিৎসকের পদ। তিন জন পরিচ্ছন্ন কর্মীর স্থানে ...
বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড কমেছে: যুক্তরাষ্ট্র
বিদেশ ডেস্ক : বাংলাদেশে ২০১৮ সালে পূর্বের তুলনায় জঙ্গি কর্মকাণ্ডের প্রবণতা ও বিস্তার কমেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১৮’ শিরোনামের এক প্রতিবেদনে এই মনোভাবের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তাবাহিনী পরিকল্পিত হামলা ঠেকাচ্ছে, সন্দেহভাজন জঙ্গি নেতাদের গ্রেফতার আর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করছে। জঙ্গি ...
এখনও সাকিবকে ভালোবাসি এবং ভালোবেসে যাবো
স্পোর্টস ডেস্ক : নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের প্রতি ড্রেসিং রুমের ভালোবাসা এতটুকু কমেনি। এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞায় ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানিয়েছেন তেমনটাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছর নিষিদ্ধ করেছে সাকিবকে। জুয়াড়ির সঙ্গে যোগাযোগ ‘আড়াল’ করে যাওয়ায় এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও শাস্তি মেনে নেওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে, ...
আটকে গেছে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার উদ্যোগ
গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমারমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ আটকে গেছে বলে জানা গেছে। সরকারের একজন মন্ত্রী বলেছেন, সাড়ে তিন হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় তালিকাভুক্ত হওয়ার পর তাদের নিয়ে এই শীতের আগেই ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় সম্মতি না দেয়ায় সেই উদ্যোগ থমকে গেছে। খবর বিবিসি বাংলার। এদিকে, ভাসানচরে স্থানান্তরের তালিকাভুক্ত ...
এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না। আজ শনিবার সকাল পৌনে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। আর ঘটবেও না। বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ...
সহানুভূতি চায় খোকার পরিবার, ‘করণীয় নেই’ দূতাবাসের
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকা। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করা খোকার সঙ্গে নেই বাংলাদেশি পাসপোর্ট। পাসপোর্ট নেই তার স্ত্রী ইসমত আরারও। তাই মৃত্যুর পর দেশের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছার কথা জানালেও পাসপোর্ট না থাকায় বিপাকে পড়তে হয়েছে পরিবারটিকে। ইতিমধ্যে পাসপোর্টের জন্য নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছেন খোকার স্ত্রী। তাদের পক্ষ থেকে পাসপোর্টের বিষয়টিকে নিয়ে ...
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা
দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে হওয়ার কথা ছিল তা যথারীতি অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার ...
রেসিডেনসিয়াল মডেলের ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিদ্যুৎস্পর্শে এক ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ করেছে সহপাঠিসহ শিক্ষার্থীরা। নাইমুল আবরার (১৫) নামে নবম শ্রেণির ওই শিক্ষার্থী শুক্রবার স্কুল প্রাঙ্গনে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মহাখালীর একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হয় এবং আবরারের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের ...
সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরো ৭৫ কর্মী
চলতি নভেম্বর মাসের প্রথম দিনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৭৫ জন বাংলাদেশী। শুক্রবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ ফ্লাইটে দেশে ফেরেন তারা। এ নিয়ে গত তিনদিনে মোট ৩৩২ জন বাংলাদেশীকে ফিরতে হলো। বরাবরের মতো শুক্রবারও ফেরত আসা কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ী পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর