১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০১

ব্রেকিং নিউজ

বন্যহাতি কেড়ে নিলো তিনজনের প্রাণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার ভোররাতে উপজেলার পূর্ব কধুরখীলে তিনটি বন্যহাতির আক্রমণে এই হতাহতের ঘটনা ঘটে। বন্যহাতির পাল তাণ্ডব চালিয়ে কয়েকটি গ্রামের অন্তত আটটি বাড়ির ক্ষতি করেছে। এছাড়া ফসলের জমিও নষ্ট করে। হাতির আক্রমণে নিহতরা হলেন খরনদ্বীপের আবদুল মাবুদ, পোপাদিয়ার জাকের মাস্টার ও কদুরখিলের এলাকার তাহের মিস্ত্রী। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

লাগাম টানতে ৩৩২ তালিকা নিয়ে মাঠে শুল্ক গোয়েন্দা

নিয়মিত আমদানি হচ্ছে পেঁয়াজ। এক হিসেবে দেখা গেছে গত তিন মাসে অন্তত ১৬৭ হাজার মেট্রিকটন পেঁয়াজ এসেছে দেশের বাজারে। তবু নিয়ন্ত্রণহীন পেঁয়াজের দাম। অভিযোগের তীর পেঁয়াজ আমদানিকারক ও মজুতদারের ওপর। অধিকাংশের ধারণা কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের কারণে নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার। এবার অন্তত ৩৩২ পেঁয়াজ আমদানিকারকে বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তর। সংস্থাটি ...

আবারও বেড়েছে সোনার দাম

অর্থনৈতিক প্রতিবেদক : দেড় মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ...

রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অবৈধ গেট বন্ধে রিট

সারাদেশের রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের পাশাপাশি অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া রিটটি দায়ের করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। সম্প্রতি দেশে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিটটি দায়ের ...

গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে (জিপি) আপাতত দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩ মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে বলেও সতর্ক করেছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ...

কেনিয়ায় ভূমিধসে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক :কেনিয়ার ওয়েস্ট পোকোট জেলায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শনিবার অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে নায়রাকুলিয়ান ও পারুয়া গ্রামে ভূমিধস দেখা দেয়। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অন্তত একটি সেতু পানির তোড়ে ভেসে গেছে। স্থানী প্রশাসক জোয়েল বুলাল জানান,নিখোঁজদের ...

পরিবহন শ্রমিকদের হয়রানির শিকার ৮৩ শতাংশ নারী

দেশজনতা অনলাইন ঃ দেশের সাধারণ গণপরিবহনে যাত্রীসেবার মান খুবই শোচনীয়। ঢাকা নগরীতে চরম অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা ঠিকমতো পরিবহনে উঠতে পারেন না। আবার কোনোভাবে উঠতে পারলেও অনেকসময় নানারকম অপমান ও হয়রানির শিকার হন বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় উঠে আসে দেশের শতকরা ৮৩ জন নারী সড়কে চলতে গণপরিবহনের শ্রমিকদের মাধ্যমে হয়রানিমূলক মন্তব্যের শিকার হন। নারীর ওপর এই ...

মার্কিন মদতে বলিভিয়ায় ক্যু হয়েছে: মোরালেস

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ার সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট ইভো মোরালেস দাবি করেছেন,  সে দেশে মার্কিন মদতে অভ্যুত্থান করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বিশ্বের প্রথম এই আদিবাসী প্রেসিডেন্টের দাবি, দেশটিতে লিথিয়ামের বিশাল খনিজ সম্পদ হাতিয়ে নিতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বলিভিয়ায় ২০ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে ভোট কারচুপির অভিযোগ ...

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ৮০ শতাংশ কমেছে: জাতিসংঘ

আন্তর্জাতিক  ডেস্কঃগত দুই সপ্তাহে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস। শুক্রবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, এভাবে উত্তেজনা কমতে থাকলে ইয়েমেন সামগ্রিক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাবে।. ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য ...

বিয়ে বাড়ির আনন্দ কেড়ে নিলো যে সড়ক দুর্ঘটনা

দেশজনতা অনলাইনঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বর রুবেলের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (২২ নভেম্বর) কাবিনের উদ্দেশে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসার বাজারের কাছে বরের বাড়ি থেকে কনের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিল দুটি মাইক্রোবাস। কিন্তু পথে নগরের ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৯ জনের মৃত্যুতে শেষ হয়ে গেল সবকিছু। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- বর রুবেল বেপারীর বাবা ...