১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ

‘সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে দোষ হয় না, আমরা কথা বললেই দোষ’

দেশজনতা অনলাইনঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভারতের কাছ থেকে দীর্ঘদিনেও তিস্তা নদীর পানি বণ্টনে ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। ২৫ টাকার পেঁয়াজ ৩শ’টাকায় বিক্রি হয়েছে। এরপরও ভারত পেঁয়াজ দেয়নি। অথচ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ফেনী নদীর পানি দেওয়ার চুক্তি করে বন্ধুত্ব রক্ষা করেছেন। আওয়ামী লীগ সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে, তাতে দোষ হয় না, আমরা (বিএনপি) কথা ...

প্রধানমন্ত্রীকে এরিকের চিঠি

দেশজনতা অনলাইনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জাবর এরিক এরশাদ। একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে। শনিবার (২৩ নভেম্বর) চিঠিটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এরিকের মা বিদিশা। চিঠিতে এরিক অভিযোগ করে বলেছেন, ‘আমার বাবা এরশাদের মৃত্যুর পর থেকে চাচা (জিএম কাদের) ও তার অনুগতরা ...

বিএনপির প্রতিবাদ সমাবেশের অনুমতি মেলেনি

দেশজনতা অনলাইনঃ আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না পাওয়ায় বিএনপির পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ পিছিয়েছে। কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। অনুমতি না পাওয়ায় রবিবার (২৪ নভেম্বর) নয়াপল্টন কার্যালয় অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির ...

লাঞ্চের আগে একমাত্র প্রাপ্তি রাহানের উইকেট

ক্রীড়া ডেস্কঃ ইডেনের দিবা-রাত্রির টেস্টে লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত। লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ২৮৯, লিড ১৮৩ রানের। হতাশায় শেষ হলো আরেকটি সেশন। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও লাঞ্চের আগে ভারতের মাত্র ১ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। বিপরীতে বিরাট কোহলির সেঞ্চুরিতে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর ...

রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে মিয়ানমারকে: মুন

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে এই সংকট সমাধানে মিয়ানমারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এই সংকট সমাধান মিয়ানমারকে করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের একথা বলেন। বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ...

দিনাজপুর ও হিলিতে এবার ধর্মঘটে বাস চালকরা

দেশজনতা অনলাইনঃ নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দিনাজপুরে বেশিরভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে রেখেছেন চালকরা। এছাড়া হিলি স্থলবন্দর থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়ার গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে এটি কোনও সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন পরিবহন নেতারা।চালকদের বরাত দিয়ে দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, নতুন আইন সংশোধন করা না হলে গাড়ি চালাবেন না তারা। প্রয়োজনে পেশা ছেড়ে দেবেন। আইন সংশোধনের দাবিতে ...

স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীকে হত্যা বিচার নিয়ে শঙ্কায় নির্যাতিত গৃহবধূ, পরিবারকে একঘরে করেছে এলাকাবাসী

দেশজনতা অনলাইনঃ জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ও স্বামীকে খুনের অভিযোগ তোলা গৃহবধূ ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অপরাধীরা গ্রেফতার এড়াতে এবং বিচারকে প্রভাবিত করতে দৌড়ঝাঁপ করছে বলে তিনি অভিযোগ করেছেন। এদিকে পুলিশ ও প্রশাসন জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় এলাকাবাসী মুখ খুলতে চাচ্ছেন না। তারা ভিকটিমের পরিবারের সঙ্গে চলাফেরা বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয় ...

বেদখল হচ্ছে সুবীর নন্দীর পৈতৃক ভিটা

দেশজনতা অনলাইনঃ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর হবিগঞ্জের পৈতৃক ভিটা বেদখল হয়ে যাচ্ছে। আশপাশের লোকজন বাড়ির অধিকাংশ জায়গা দখল করেছে। দু’টি ভবন বর্তমানে পরিত্যক্ত রয়েছে। এগুলোতে রাতে বখাটেদের আড্ডা চলে। বেদখল হওয়া জমি উদ্ধার করে শিল্পীর স্মৃতি ধরে রাখতে বাড়িটিতে পাঠাগার কিংবা জাদুঘর তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বছরের মে মাসে মারা যান সুবীর নন্দী। এরপর থেকে গুণী এ ...

গাছে গাছে অতিথি পাখির কলতান

দেশজনতা অনলাইনঃ একটু উষ্ণতার খোঁজে প্রতি বছরই গোপালগঞ্জের বিভিন্ন বিলে ঝাঁকে-ঝাঁকে আসে অতিথি পাখি। বিলের পানিতে এসব পাখির জলকেলি আর ছন্দময় ডানা ঝাপটানোয় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গাছে গাছে বিচিত্র রঙ আর নানা প্রজাতির পাখির কলতান এখন জেলার বিভিন্ন বিলাঞ্চলে। শীতের শুরুতে এসব অতিথি পাখি অস্তিত্ব টিকিয়ে রাখতে ছুটে আসে হাওর, বিল ও জলাশয়ে। গোপালগঞ্জ সদর উপজেলা, টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ ...

ভারতে চুরি হওয়া মোবাইল বিক্রি হচ্ছে সিলেটে

দেশজনতা অনলাইনঃ ভারতের বিভিন্ন জায়গায় চুরি হওয়া মোবাইল ফোন সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। এসব মোবাইল বিক্রি হচ্ছে সিলেটের মোবাইল দোকানগুলোতে। পুলিশের সাম্প্রতিক এক অভিযানে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রায় তিন মাস আগে সিলেট মহানগর এলাকার আব্দুল মোনাইম রাহি ও আহমেদ সামি নামের দু’জন যুবক ভারতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেফতার হয়। কলকাতার লালবাজারে গোয়েন্দা পুলিশের হাতে ...