১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৩

ব্রেকিং নিউজ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু কাল

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) শুরু হচ্ছে। শেষ হবে ২৪ নভেম্বর। এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ...

পাখির ধাক্কায় ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার পাখির ধাক্কায় ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার গোয়া শহরে ট্রেনিংয়ের সময় পাখির ধাক্কায় মিগ ২৯কে এয়ারক্র্যাফটের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, এদিন ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে ওড়ে। আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে ...

হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

দেশজনতা অনলাইনঃ সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি-বগুড়া পথে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই চালকরা হিলি বাসস্ট্যান্ডে নিজ নিজ গাড়ি বন্ধ রেখে অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন শুরু করেন। অনেক চালক তাদের বাস মালিকের বাড়িতে জমা রেখেছেন। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প ...

এক যুগেও সিডরের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী

দেশজনতা অনলাইনঃসুপার সাইক্লোন সিডরের ১২ বছর পূর্ণ হয়েছে শুক্রবার (১৫ নভেম্বর)। সিডরের আঘাতে মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। মারা গেছে অসংখ্য গৃহপালিত ও বন্য প্রাণী। চাষের অনুপযোগী হয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। দুমড়ে-মুচড়ে গেছে ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এক যুগেও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী। স্বাভাবিক হয়নি বরগুনাসহ সিডর বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রা। ২০০৭ সালের ১৫ ...

ক্ষতিপূরণের আশায় সড়কের পাশে রাতারাতি স্থাপনা

দেশজনতা অনলাইনঃ ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে প্রশস্ত করার কাজ চলতি বছর শুরু হওয়ার কথা। এজন্য সড়কের পাশের জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। এই খবরে বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় সড়কের পাশে রাতারাতি গড়ে উঠছে শত শত অবৈধ স্থাপনা। স্থানীয় একাধিক চক্র কোনও ধরনের অনুমোদন ছাড়াই গড়ে তুলছে ঝুঁকিপূর্ণ স্থাপনা। নিম্নমানের সামগ্রী দিয়ে গড়ে উঠা এসব স্থাপনার ফলে দুর্ঘটনার আশঙ্কা করা ...

মুশফিকের হাফসেঞ্চুরি

ক্রীড়া ডেস্কঃ ইন্দোর টেস্টে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে স্কোর ৬ উইকেটে ১৭৯। ব্যক্তিগত ৪ রানে ‘জীবন’ পাওয়া মুশফিকুর রহিম সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি। তাতে ইন্দোর টেস্টের দুই ইনিংস মিলিয়ে প্রথমবার বাংলাদেশের কোনও ব্যাটসম্যান হাফসেঞ্চুরির ...

লাখ টাকার ঘরে খরচ কত?

দেশজনতা অনলাইনঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘জমি আছে, ঘর নাই, নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ঘর নির্মাণে ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি করছেন ঘর পাওয়া অনেকে। এরই মধ্যে অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ঠিকাদার সরদার খান আছাবুর রহমান। বরাদ্দের চেয়ে কম খরচে গৃহ ...

রাবি ছাত্রকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই কর্মীর পিটুনিতে সোহরাব হোসেন নামে এই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা সোয়া ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীকে পিটুনির ঘটনার সুষ্ঠু বিচারসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে নাহিদ ও আসিফসহ যারা পিটুনির ঘটনায় জড়িত ...

ক্যান্সার চিকিৎসার সময় যেসব খাবার খাওয়া নিষেধ

ক্যান্সার শরীরে কোন পর্যায়ে রয়েছে তার ওপর নির্ভর করতে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন। এমন অবস্থায় রোগীর জন্য অনেক ধরনের খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ক্যান্সারের রোগীরা ভেষজ পিল গ্রহণ করেন তাহলে বিষয়টি তাদের চিকিৎসককে জানানো প্রয়োজন। কারণ এসব ভেষজ পিল এর কিছু উপাদান ক্যান্সারের চিকিৎসা বাধাগ্রস্ত করতে পারে। সম্প্রতি ক্যান্সার বিষয়ক এক কনফারেন্সে এ ধরনের তথ্য দেয়া হয়েছে। স্তন ক্যান্সার ...

নবান্নের গন্ধ নিয়ে এলো অগ্রহায়ণ

দেশজনতা অনলাইন : অগ্রহায়ণ এলো। অগ্রহায়ণ এলে পাকা ধানের সঙ্গে আনন্দ উৎসবে জড়িয়ে যান গ্রামবাংলার কৃষক। এই চিত্র হাজারো বছরের। নতুন অন্নের উৎসব আমেজ এখন গ্রামবাংলা জুড়ে। এ বছর বাংলা দিনপঞ্জি বদলে গেছে। চলতি ১৪২৬ বঙ্গাব্দে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা শুরু হয় ৩১ দিন হিসাবে। বাংলা একাডেমি দীর্ঘদিনের চেষ্টায় বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার করেছে। জাতির ইতিহাসের গৌরবময় দিনগুলো বাংলা ...