বাংলার শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অনেক গুণী ব্যক্তিত্বের অবদান রয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের ফল আজকে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন। তাদের অনেকেই এ বছর চলে গেছেন আমাদের ছেড়ে। নিয়তির এক অমোঘ নিয়মে তারা পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে। মৃত্যুজনিত শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবুও চিরাচরিত এ নিয়মে ২০১৯ সালে আমরা যাদের হারিয়েছি তাদের স্মরণে এই প্রতিবেদন। খালিদ হোসেন : ...
ব্রেকিং নিউজ
সিন্ডিকেটের মনোপলি ভাঙছে নতুন পেঁয়াজ
পেঁয়াজ নিয়ে গত দু’মাস ধরে কথিত সিন্ডিকেটের যে মনোপলি ব্যবসা বাজার ও রাজনীতিতে অস্থিরতার সৃষ্টি করেছে তা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে ও ভ্রাম্যমাণ আদালত নামিয়েও থামাতে পারেনি সরকার। তবে সেই অস্থিরতা কাটাতে বাজারে আসছে নতুন দেশি পেঁয়াজ। ফলে বাজারে কমতে শুরু করেছে পুরনো ও আমদানির পেঁয়াজের চড়া দাম। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে এই দর বেশ খানিকটা নামছে। তবে ...
বছরজুড়ে আলোচিত বিয়ে
চলতি বছর তারকাদের অনেকেই দাম্পত্য জীবনে পা রেখেছেন। বলা যায়, শোবিজ অঙ্গনের বাগানে বছরজুড়েই বিয়ের ফুল ফুটতে দেখা গেছে। ছোটপর্দার অভিনয়শিল্পীদের মধ্যে এবছর যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলুন আরেকবার দেখে নেই তাদের নামগুলো।: নানা জল্পনার পর অপুকেই বিয়ে করেন ফারিয়া ২০১৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ...
হাইকোর্টের স্থগিতাদেশে থমকে আছে সোহেল চৌধুরী হত্যা মামলা
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক সোহেল চৌধুরী হত্যার ২১ বছর পার হলেও মামলার বিচার শেষ হয়নি। ১৬ বছর যাবৎ মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় থমকে আছে বিচার কাজ। মামলার বিচার কবে শেষ হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর আলমের আদালতে মামলার নথি আলমারি বন্দি হয়ে আছে। ১৯৯৮ সালের এই দিনে (১৮ ডিসেম্বর) বনানীর ...
বনানীতে চীনা নাগরিক খুনের ঘটনায় গ্রেপ্তার ২
রাজধানীর বনানীতে চীনা নাগরিককে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’ গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি। এছাড়া কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ...
বইছে শৈত্যপ্রবাহ, থাকবে আরও দুই-তিন দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার সকাল থেকে ঢাকাসহ অনেক জায়গাতেই দেখা মেলেনি সূর্যের। পৌষের শুরুতে বয়ে চলা এই শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে দুপুর দুইটার পর ...
রাজাকারের তালিকা : বাদ যাবে স্বাধীনতাবিরোধী ছাড়া বাকিদের নাম
রাজাকারের তালিকা প্রকাশের পর থেকে এটা নিয়ে চলছে বিতর্ক। ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামও দেখা গেছে এই তালিকায়। এতে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এবার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, একাত্তরে প্রকৃতপক্ষে স্বাধীনতাবিরোধী ছিলেন না এমন কারো নাম রাজাকারের তালিকায় এসে থাকলে তা বাদ দেওয়া হবে। মঙ্গলবার ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধীদের তালিকা ...
হোটেল বয়ের স্ত্রীও সাড়ে ৪ কোটি টাকার মালিক!
এক সময়ের হোটেল বয় পরবর্তীতে যুগলীগ নেতা জাকির হোসেনের স্ত্রীর নামেও সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে আয়েশা আক্তার সুমা ওরফে সোমার নামে রাজধানীর পল্টনের ২৯৩ শতাংশ জমির উপর সাত তলা বাড়ি, এছাড়া তার আয়কর নথি পর্যালোচনায় আরো তিন কোটি ৯৫ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। বাস্তবে এসব ...
ভিপি নুরসহ ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ শিক্ষার্থীদের। হামলায় সিফাত নামের এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা ...
বয়ঃসন্ধিকালে যৌন হয়রানি শিকার ৬০ শতাংশ, বাড়ছে বাল্যবিবাহ
বয়ঃসন্ধিকালে প্রায় ৬০ ভাগ মেয়েশিশু পাবলিক পরিসরে যৌন হয়রানির শিকার হয়।জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে আসা এই তথ্যকে ভয়াবহ বলে উল্লেখ করে গবেষকরা বলছেন, পর্যবেক্ষণ বলছে— এতে করে বাল্যবিবাহের হার কমানো সম্ভব হচ্ছে না। তারা বলছেন, জরিপে অংশ নেওয়া প্রায় শতভাগ নারী মনে করেন, পাবলিক প্লেস ও অফিস আদালতে ঘটে যাওয়া যৌন হয়রানির বিচারে পৃথক বিশেষায়িত আইন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর