১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০১

ব্রেকিং নিউজ

পুড়ছে পশ্চিমবঙ্গ, বিপাকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্য যেকোনও স্থানের চেয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে পশ্চিমবঙ্গে সহিংসতা ও আন্দোলনের ঘটনা একটু অন্য দৃষ্টিতে দেখার সুযোগ রয়েছে। কারণ, এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। পশ্চিমবঙ্গের নেতৃত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এখানে তরুণদের বিজেপি বিরোধী প্রতিটি স্লোগান মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের জন্য ইতিবাচক। ফলে মোদির সিদ্ধান্ত যত বিতর্কে পড়বে তৃণমূল ততটাই তরুণদের ...

ফার্মেসিতে বিক্রি হচ্ছে মাদক!

মাদক নিয়ন্ত্রণে কড়া অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন ফেনসিডিল ও ইয়াবা পাওয়া গেলেও তা অপ্রতুল। তবে মাদক কারবারি বা সেবনকারীরা বসে নেই। তাদের নজর পড়েছে পাড়া-মহল্লার ফার্মেসিগুলোতে। টাপেন্টা নামের ব্যথানাশক ও ঘুমের ওষুধকে মাদকদ্রব‌্য হিসেবে গ্রহণ করে নেশায় বুঁদ হয়ে থাকছেন মাদকসেবীরা। এমন তথ্য পেয়ে দেশব্যাপী ওষুধের দোকানগুলোতে নজরদারি বাড়ানো হয়ছে। এ বিষয়ে রোববার বিকেলে কথা হয় র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়নের ...

৩০ কোটিতে মিলল হাইকোর্টের জামিন

৫৯ কোটি টাকা আত্মসাতের দুই মামলায় ১৫ কোটি করে ৩০ কোটি টাকা জমা দেওয়ার শর্তে ১৫ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল আয়রন এন্ড স্টিল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন ...

ফার্মগেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে কারওয়ান বাজার থেকে খামারবাড়ি যাচ্ছিলেন কৃষি কর্মকর্তা শামীম আহমেদ। ফার্মগেট মোড়ে পৌঁছালে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা সখিনা বেগমের। রবিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার। ওসি জানান, ছেলে শামীম তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। কদমতলি থেকে এয়ারপোর্ট রুটে ...

দুর্নীতিবাজরা মাটির নিচে থাকলেও তাদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট

‘দুর্নীতি মামলার আসামিরা মাটির নিচে থাকলেও সেখান থেকে তাদের খুঁজে বের করতে হবে’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। অর্থ আত্মসাতের মামলায় একটি জামিন আবেদনের শুনানিকালে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত আরও বলেন, দুর্নীতিবাজরা দেশের রক্ত চুষে খাচ্ছে। এদের কোনো ক্ষমা নেই। আদালত বলেন, দুর্নীতি মামলার আসামিরা ...

যে কারণে ৪ বোনের বিয়ে একই দিনে

আন্তর্জাতিক ডেস্ক : একই দিনে জন্মগ্রহণ করেছিলেন চার বোন। বোনদের সঙ্গে পৃথিবীতে এসেছিলেন এক ভাইও। একসঙ্গে পাঁচ শিশুর জন্মদানকে চিকিৎসাশাস্ত্রের ভাষায় কুইন্টুপ্লেটস বলা হয়। ১৯৯৫ সালের ১৮ নভেম্বর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের এক দম্পতির পরিবারে এমন অভিনব ঘটনা ঘটেছিল। ২৪ বছর পর সেই পরিবারই আরেকটি অভিনব ঘটনার জন্ম দিতে যাচ্ছে। একই দিনে সেই চার যমজকে বিয়ে দেয়ার পরিকল্পনা করেছেন তাদের ...

হাইকোর্টে জামিন আবেদন বিএনপির শীর্ষ নেতাদের

সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়। এ তথ্য জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আবেদনকারীদের মধ্যে আরও আছেন- মির্জা আব্বাস, গয়েশর ...

বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঢাকা

বিশ্বের সব শহরকে পেছনে ফেলে দূষণে শীর্ষে চলে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার দুপুরে এই প্রতিবেদন লেখার সময়েও দূষণে সবার চেয়ে এগিয়ে রয়েছে শহরটি। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুসারে, সকাল পৌনে ৯টায় বায়ু দূষণের মাত্রা ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে ...

মিস ওয়ার্ল্ড হলেন মিস জ্যামাইকা

বিনোদন ডেস্ক : শনিবার রাতে এক্সেল লন্ডনে বসেছিল মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে সেরার মুকুট উঠেছে টনি-অ্যান সিংয়ের মাথায়। টনি-অ্যান এবার মিস জ্যামাইকা নির্বাচিত হয়েছিলেন। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভেনেসা পনসে দে লিওন। প্রথম রানার আপ হয়েছেন মিস ফ্রান্স ওফেলি মেজিনো এবং দ্বিতীয় রানার নির্বাচিত হন মিস ইন্ডিয়া সুমন রাও। এটি মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। গত ২০ ...

জনসনের জয়ে আতঙ্কিত ব্রিটিশ মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির বড় জয়ের ফলে দেশজুড়ে ইসলামভীতি (ইসলামোফোবিয়া) বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) নির্বাচনে তাদের নিরঙ্কুশ জয়ের পর এক বিবৃতিতে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)এই আশঙ্কা প্রকাশ করে। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, জনসন মুসলিমদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ থেকে তার দলকে বের করে আনবেন এবং সব ব্রিটিশ নাগরিককে সমান চোখে ...