১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৩

ব্রেকিং নিউজ

বিচারপতির ছেলেকে আইনজীবী করা গেজেটের কার্যক্রম স্থগিত

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রকাশ করা গেজেটের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম  ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ...

কুমিল্লাকে ১৮২ রানের টার্গেট দিল রংপুর

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৮২ রানের টার্গেট দিয়েছে রংপুর রেঞ্জার্স। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে রংপুর। দলের পক্ষে ওপেনার মোহাম্মদ শাহজাদ ২১ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করার পর ২৭ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করে আউট হন। ২০ বলে ...

পিইসি থেকে বহিষ্কৃতদের পরীক্ষা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বহিষ্কার করা শিক্ষার্থীদের পরীক্ষার নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য না জানানোয় অসন্তুষ্টি প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। ওইদিন এ বিষয়ে প্রয়োজনীয় নথি দিয়ে তাকে আদালতে হাজির হতে হবে। বিচারপতি এম ইনায়েতুর ...

‘অসুস্থতায় কাতরান বেগম খালেদা জিয়া, কিন্তু ডাক্তার যান না’

  বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেয়ার ষড়যন্ত্র সরকার বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, চরম অসুস্থতায় হাসপাতালে বেডে শুয়ে  বেগম খালেদা জিয়ায় কাতরালেও সেখানে ডাক্তার যান না। তাকে ওষুধও দেয়া হচ্ছে না। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, দীর্ঘ এক ...

উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জেরে উত্তর-পূর্ব দিল্লিতে বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৪টি মামলা। পুলিশের দাবি, অপরাধের পুরনো রেকর্ড থাকা লোকেরাই বিক্ষোভে শামিল হয়েছিল। শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, দুপুর একটার দিকে যখন বাচ্চাদের নিয়ে স্কুলবাসগুলি বাড়ি ফিরছে, তখন শুরু হয় ...

পানামায় কারাগারের ভেতরে গোলাগুলি, নিহত ১২

রাজধানী পানামা সিটির লা জয়িতা কারাগারে মঙ্গলবার নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে ১২ বন্দী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পানামানিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে। গোলাগুলির ঘটনা একটি ছোট কক্ষে হয় যেখানে স্থানীয় গ্যাংয়ের বন্দীদের রাখা হয়েছিল। বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে পাঁচটি পিস্তল এবং তিনটি রাইফেল পাওয়া গেছে। অস্ত্রগুলো কারাগারে পাচার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জাতীয় পুলিশের সহকারী পরিচালক আলেকিস মুউজ ...

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে এক কয়লার খনিতে মঙ্গলবার ভোর রাতে কয়লা ও গ্যাস বিস্ফোরণে ১৬ খনি শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার। মঙ্গলবার আনলং কানটি-এর গুয়াং লঙ কয়লার খনিতে রাত ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ২৩ শ্রমিক মাটির নীচে কর্মরত ছিল। তাদের ৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার সম্পন্ন হয়েছে ও দুর্ঘটনার ...

নাগরিকত্ব আইন : মোদি সরকারকে নোটিশ ভারতীয় সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে দায়ের করা ৬০টি পিটিশন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে এই পিটিশনের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। মামলার পরবর্তী শুনানি হবে ২২ জানুয়ারি। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৬০টি আবেদন বুধবার ওঠে ভারতীয় সুপ্রিম কোর্টে। ...

কেরানীগঞ্জে আগুন : নিহত বেড়ে ২০

মেডিক‌্যাল প্রতিবেদক : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ সোহান (১৯) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ২০ জনে। বুধবার দুপুর ১২টার পর তিনি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোহানের বাবার নাম জব্বর আলী। তার গ্রামের বাড়ি জামালপুর। ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক ...

ক্রাইম পেট্রোল দেখে শিশু হত্যাচেষ্টা, আটক ৩ কিশোর

পাবনা প্রতিনিধি : বন্ধুদের কাছে চাকাওয়ালা জুতো (স্কিডিং কেড্স) বিক্রির আড়াই হাজার টাকা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে ইয়াসিন আরাফাত (১২) নামের এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে এ হত্যাচেষ্টার ছক সাজিয়েছিল তারা। পুলিশের জিজ্ঞাসাবাদের এমনই লোমহর্ষক তথ্য দিয়েছে আটক তিন কিশোর। আর মৃত ভেবে ফেলে রাখার দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা পর রক্তাক্ত মুমূর্ষু ...