নিজস্ব প্রতিবেদক: সরকারের গোডাউনে চাল যেখানে মজুদ থাকার কথা সাত থেকে আট লাখ টন সেখানে গোডাউন ফাঁকা।চালের বদলে ইঁদুর ঘোরাঘুরি করছে। যা থাকার কথা তা নেই। সরকারি স্টেটমেন্টই বলেছে আড়াই থেকে তিন লাখ টন মজুদ আছে । জাতির এই সংকট দুর্যোগের ঘনঘটা। এটা শেখ হাসিনা ও তারদল তৈরি করেছে। এদের পতন ছাড়া এদেশে মানুষের কোন কল্যাণ হবে না বলে মন্তব্য ...
ব্রেকিং নিউজ
সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ...
আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তায় ভীত নয় মিয়ানমার: সুচি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর পর্যবেক্ষণকে ভয় পান না তিনি।’ মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ৩০ মিনিটের টেলিভিশন ভাষণে এ কথা বলেন তিনি। গত মাসে রাখাইনে সহিংসতা শুরুর পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সু চি। সু চি তার ভাষণে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। ...
ওএমএসের আতপ চাল দেখে ফিরে যাচ্ছেন ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক: খাদ্য অধিদপ্তর খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করলেও আতপ চাল দেখে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চাল না কিনেই ফিরে যাচ্ছেন তারা। এই অবস্থা দেখে ডিলাররাও আগ্রহ হারিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনে ঢাকায় ১০৯ জন ডিলার চাল-আটা সংগ্রহ করলেও সোমবার এই সংখ্যা ৯৪ জনে নেমে আসে। সারাদেশে ৬২৭টি ট্রাকে করে এমএসের চাল বিক্রি শুরু হয় রোববার। ...
অবিরাম বৃষ্টিতে রোহিঙ্গাদের দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের। খাবার সংকটের পাশাপাশি সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে অবস্থান করায় রোহিঙ্গাদের জীবন চরম আকার ধারণ করেছে। এদের মধ্যে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ত্রাণ নিতেও পোহাতে হচ্ছে ...
কুড়িগ্রামে চালের দাম না কমায়, খোলা বাজারে ভিড়
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের বাজারে কমছেই না চালের দাম। সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রিতেও হিমশিম খেতে হচ্ছে ডিলারদের। চালের দাম বৃদ্ধি আর ডিলারদের কাছে চালের পর্যাপ্ত মজুদ না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পড়েছেন চরম ভোগান্তিতে। কুড়িগ্রামে টানা দুই দফা বন্যায় জেলার ৯টি উপজেলার ৬২ইউনিয়নের ৭২৪টি গ্রামের ৫ লাখ ১৭ হাজার ৭৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এখানকার মানুষদের এখন ...
মেডিকেলে আসন সংখ্যার বিপরীতে আবেদন ২৫ গুণ বেশি
নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা ৮২ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এ হিসেবে ৩১টি সরকারি মেডিকেল কলেজে নির্ধারিত ৩ হাজার ৩১৮ আসন সংখ্যার বিপরীতে প্রায় ২৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৯৯৯টি আবেদন জমা পড়েছে। অপরদিকে কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন ৮১৯টি আবেদন জমা ...
অপহরণকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে অপহরণকালে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে (২৬) অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। অপহরণের শিকার বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের মেয়ে সামান্তা ইসলামকে (২২) উদ্ধার করে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে রূপগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ...
রোহিঙ্গা শিশুর জন্ম ১৭৩, সন্তানসম্ভবা প্রায় ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক: গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১৭৩ জন শিশুর জম্ম হয়েছে। প্রতিদিন গড়ে আটজন করে রোহিঙ্গা শিশুর জম্ম হচ্ছে। এ ছাড়া প্রায় ৭০ হাজার নারী সন্তানসম্ভবা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে সদ্য আসা রোহিঙ্গাদের মধ্যে ...
ঢাকা কলেজ- আইডিয়াল ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক: সহপাঠীকে মারধর করায় রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা। মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর