২৮শে এপ্রিল, ২০২৬ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৭

নদ্দায় বহুতল ভবনে আগুন

রাজধানীর নদ্দা এলাকার একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হুসাইন ঢাকাটাইমসকে বলেন, রবিবার বিকাল চারটা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের পেছনের একটি আট তলা ভবনের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে সেখানে আমাদের আটটি ইউনিট পাঠানো হয়।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৯ ৬:৪৮ অপরাহ্ণ