২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩৭

বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল লেকে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য মঙ্গলবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। পাশাপাশি ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামছে রাজউক।

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৯ ১০:৫৭ পূর্বাহ্ণ