বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে আপিল আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এ গেছেন তার প্রতিনিধি। বুধবার সকালে ব্যারিস্টার কাইসার কামালসহ তিন সদস্যের একটি দল খালেদা জিয়ার আপিল আবেদন জমা দিতে ইসিতে যান।
গত দু’দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন ৩১৮ জন। শেষ দিনের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী তিনদিন (৬ থেকে ৮ ডিসেম্বর) আপিল নিষ্পত্তি করবে ইসি।
আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে থেকে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিভিন্ন অভিযোগে ৭৮৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং অফিসার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

