২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গরু মারুফ’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক আলোচিত হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম মারুফ ওরফে গরু মারুফের (৪৩) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারুফ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল গফ্ফার শেখের পুত্র। গরু জবাইয়ের মতো মানুষ কোপানোর কারনে সে ‘গরু মারুফ’ বলে পরিচিত।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর দৌলতপুরস্থ কার্তিককূল বালুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৫৪ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, কে বা কারা মারুফকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে লাশ সনাক্ত করে। তার বিরুদ্ধে দৌলতপুর ও দিঘলিয়া থানায় সেনহাটির সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও হুজি শহীদসহ একাধিক হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ