২৬শে জুন, ২০২৬ ইং | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

জানালার পাশে আসন চাওয়ায় যা করলেন বিমানবালা

বিমানে প্রায়ই নানা ধরনের ঘটনা ঘটে। কেউ ঝামেলায় জড়ান পাশের আসনের সহযাত্রীর সঙ্গে। আবার কেউ বিমানবালার কাছে করেন অদ্ভূত আবদার। আর সেগুলো বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হয় দায়িত্বরত বিমানবালাদের।

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে জাপানে। বিমান উড্ডয়নকালে এক যাত্রী তার আসন পরিবর্তন করে অন্য সারির জানালার পাশের আসন চান। জবাবে বিমানবালা বেশ কয়েকবার বলেন, কোনো আসন ফাঁকা নেই। কিন্তু নাছোরবান্দা যাত্রী কিছুতেই থামছিলেন না। জানালার পাশের আসনই তার চাই।

অবশেষে বিচক্ষণতা আর কৌতুকের সঙ্গে বিষয়টি সুরাহা করলেন ওই বিমানবালা।

এক টুকরো কাগজ নিয়ে এগিয়ে এলেন তিনি। হাসিখুশি মুখে চমৎকার সমাধান দিলেন। কাগজে তিনি একটি জানালা আঁকলেন। এরপর সেটি লাগিয়ে দিলেন যাত্রীর আসনের পাশের দেয়ালে।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ৯:৩৬ পূর্বাহ্ণ