২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫৮

সিরিয়ায় গণকবরে দেড় হাজারেরও বেশি লাশের সন্ধান

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে।

পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।

রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

প্রকাশ :নভেম্বর ১, ২০১৮ ১০:৩৬ পূর্বাহ্ণ