২৬শে জুন, ২০২৬ ইং | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২৫

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে চারদিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বিকালে দেশের উদ্দেশে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার প্রধানমন্ত্রী সৌদি আরব যান। সফরকালে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে সেদেশের বাদশাহর সাথে সাক্ষাৎ এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাথে বৈঠক করেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে মক্কার এশার নামাজের পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওমরাহ পালন করেন। ওমরাহ পালনের আগে প্রধানমন্ত্রী সকালে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৮ ৯:২৭ পূর্বাহ্ণ