২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৭

বিশ্বখ্যাত স্প্যানিশ অপেরা তারকা মন্তসেরাত মারা গেছেন

স্পেনের বিশ্বখ্যাত অপেরা গায়িকা মন্তসেরাত কাবাল শনিবার বার্সেলোনায় মারা গেছেন। তার হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। খবর এএফপি’র।

তিনি অর্ধ-শতবর্ষজুড়ে তার কর্মজীবনের বিশ্বে শ্রেষ্ঠ কন্ঠস্বরের অধিকারীদের মধ্যে একজন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গলব্লাডারে সমস্যার কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

এএফপি জানায়, ‘গতরাতে তিনি সেন্ট পাও হাসপাতালে মারা যান।’ -বাসস

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ