২৫শে এপ্রিল, ২০২৬ ইং | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ॥ ১৭ জেলে নিখোঁজ

জেলা সংবাদদাতা:
ঝড়ের কবলে পড়ে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এফবি তরিকুল-১ নামে একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ট্রলারটিতে ১৭ জন জেলে ছিল। তবে জেলেদের কারো নাম এখনো জানা যায়নি।

জানা যায়, সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের মালিকানাধীন এফবি তরিকুল-১ ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৭ জেলে নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার।

প্রকাশ :জুলাই ২১, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ