২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৪০
সংগৃহীত ছবি

জাপানে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব-এশিয়ার দেশ জাপানে কয়েক দিনের টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

বিবিসি ও জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বর্ষণ চলছে। প্রবল বর্ষণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এদিকে জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বন্যা ও আরও ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। আরও ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরও ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নিনির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।

আটকে পড়া, আহত ও নিহতদের উদ্ধারে প্রায় ৪৮ হাজার পুলিশ, ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবক কাজ করছে।

প্রকাশ :জুলাই ৮, ২০১৮ ১০:১০ পূর্বাহ্ণ