১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৬

ফের ঘেরাও জাবি ভিসির কার্যালয়

জাবি প্রতিনিধি: 

অবিলম্বে সিন্ডিকেট সভা এবং নতুন শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় ঘেরাও করেছেন ভিসি বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকরা।

রোববার সকাল সাড়ে ৮টা থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ ব্যানারে চলমান এ ঘেরাও কর্মসূচি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন। অবিলম্বে ভিসি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে ড. ফারজানা ইসলাম অফিসে আসেননি। কার্যালয়ে প্রবেশ করতে পারেননি অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও।

কয়েক দফা দাবিতে গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড.শরীফ এনামুল কবিরের নেতৃত্বে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৭, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ