২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:১৮

দুই বাসের রেষারেষি: প্রাণ গেল বিজ্ঞাপন কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. নাজিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

অাজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১০টার দিকে সায়দাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে একটি বাস অারেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে গুরুত্বর অাহত অবস্থায় তাকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন। অাজ সকালে অফিসের কাজে বের হয়েছিলেন তিনি। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মনজিল পরিবহনের একটি পরিবহন বাস আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৭, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ