২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাত্ক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন আরো চারজন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘন্টা যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :মে ১৫, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ