২রা মার্চ, ২০২৬ ইং | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৩৯

আজ রাশিয়ায় পৌছাচ্ছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলের ট্রফি মঙ্গলবার রাশিয়ায় পৌছাচ্ছে। বিশ্বকাপের ট্রফি পৌছানোর পর সেটি নেয়া হবে বিভিন্ন ভেন্যু শহরে। এ সব জায়গায় ট্রফিটি ভক্তদের দর্শনের জন্য রাখা হবে।

ফিফার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ লে ফ্লক বলেন, ‘৩০ এপ্রিল জাপান দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ট্রফি কাছ থেকে দেখার পাশাপাশি ছবিও তুলতে পেরেছে। আমরাও বেশ আনন্দিত। কারণ বিশ্বের অগণিত ফুটবলপ্রেমিরা কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখতে পেরেছে।’

এবার বিশ্বকাপের ট্রফি ৬ মহাদেশের ৫১টি দেশে ঘুরেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ