২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

ভারতের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। রাজ্যের রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে বাংরোদের কাছে জাতীয় মহাসড়ক ১৪৬’তে এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সংঘর্ষের পর দুটি গাড়তেই আগুন ধরে যায়। ওই পাঁচ আরোহী সময়মত গাড়ি থেকে বের হতে পারেন নি। তারা পুড়ে মারা গেছেন।’ লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি গাড়িই বেপরোয়াভাবে চলছিল। দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিনহুয়া।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ