২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

অশালীন ভিডিও: সৌদিতে নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি কর্তৃপক্ষ শুক্রবার রিয়াদের একটি নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আঁঁটশাট পোশাক পরা এক নারীর শরীরচর্চার ভিডিও প্রচারের কারণে এ পদক্ষেপ নিল দেশটির রক্ষণশীল কর্তৃপক্ষ। খবর এএফপি’র।
সৌদি আরবের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল-শেখ টুইটারে বলেন, ‘আমরা এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না।’ তিনি ওই কেন্দ্রের ছাড়পত্র বালিতের নির্দেশ দিয়েছেন।
প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি এই ভিডিওটির সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ভিডিওটিতে একজন নারীকে চুল খোলা অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ