২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:০৯

সম্পাদকদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নিউএজ সম্পাদক নুরুল কবির, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, বণিক বার্তা সম্পাদক হানিফ মাহমুদ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, রিয়াজউদ্দিন আহমেদ, খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ উপস্থিত রয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:৩৬ অপরাহ্ণ