৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪২

থাইল্যান্ডে গাছের সাথে বাসের ধাক্কা: নিহত ১৭, আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৩ জন।
আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতল এ বাসে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন।
রাটচাসিমা প্রদেশের জরুরি চিকিৎসা সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।’
তিনি আরো জানান, আহতদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা গুরুতর। নিকটস্থ একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।
রাটচাসিমা প্রদেশের দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান জানান, বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুই টুকরো হয়ে যায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ২:৩৭ অপরাহ্ণ