৮ই জুন, ২০২৬ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৩

রাজধানীতে গ্যাসের চুলা বিস্ফোরণে ৫ জন দগ্ধ

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। অাহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে কল্যাণপুরের একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩২), শিশু কন্যা আফরিদা (১১ মাস), আরজু বেগম (২৮) তার স্বামী রফিকুল ইসলাম (৩০)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে শিশু আফরিদা ৪৬ শতাংশ ও আরজু ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ