২৫শে এপ্রিল, ২০২৬ ইং | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২৪

বিএনপি নেতা মাশুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুকুর রহমান মাশুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার পর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন গণমাধ্যমকে জানিয়েছেন।
গত মঙ্গলবার হাই কোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করার পর গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ। এই কয়দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ আড়াই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ