৯ই জুন, ২০২৬ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

আজ জেনে নেবো চুল পড়া সমস্যায় নিম পাতার ব্যবহার

লাইফ স্টাইল ডেস্ক:

চুল পড়া নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর এই চুল পড়া রোধ করতে নানা রকম উপায় অবলম্বন করতে হয়। তার কোনোটা কার্যকর, কোনোটা নয়। আজ জেনে নেবো তেমনই একটি কার্যকর উপায়।

নিমের প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যাবে।

এক চা চামচ আমলকির রস, এক চা চামচ নিমপাতার রস, এক চা চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টকদই মিশিয়ে সপ্তাহে ২ দিন চুলে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করুন।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ