২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

নতুন প্রধান বিচারপতি নিয়োগে রিটের শুনানি ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

নতুন প্রধান বিচারপতি নিয়োগে নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি পিছিয়ে ২৮ জানুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।
আজ রোববার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে ১৮ জানুয়ারি এই রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ গত ৩ জানুয়ারি রিট আবেদন করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৫:১১ অপরাহ্ণ