১১ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:১৬

নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সুধারামে অভিযান চালিয়ে আজগর হোসেন দুখু নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা শহর মাইজদী আয়োজন বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজগর হোসেন দুখু জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরবাটা গ্রামের মোকাদেস মিয়ার ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন জানান, নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর মামলায় আজগর হোসেন দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১২:২৮ অপরাহ্ণ