২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৪২

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলয় এসএস রূপান্তর ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলো, রাম দাশ (২৮), রাজিব দে (২৬) ও মনিরকে (৫৫)
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এমসআই আমীর বলেন, কারখানার বাইরে নিজেদের জন্য ভাত রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনজন আহত হন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ