১০ই জুন, ২০২৬ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ফেরী চলাচল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।এর আগে বুধবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ