২৪শে এপ্রিল, ২০২৬ ইং | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫২

মীর মশাররফ হোসেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী আজ

শিল্পসাহিত্য ডেস্ক:

কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ এর রচয়িতা হিসেবে সর্বাধিক পরিচিত আধুনিক বাংলা সাহিত্যের অমর দিকপাল মীর মশাররফ হোসেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯১ সালের এ দিনে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদী ওকৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।

এ খ্যাতিমান লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ