২৮শে এপ্রিল, ২০২৬ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১০

রিজাল ব্যাংককে দুনিয়া থেকে বিদায় করতে চাই : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ফিলিপাইনের রিজাল ব্যাংককে দুনিয়া থেকে বিদায় করতে চাই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর শিশু একাডেমিতে জিওলজিক্যাল সোসাইটি আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে ফিলিপাইন সরকার। একটি নির্দিষ্ট সময় পর যদি চুরি হওয়া অর্থ সম্পূর্ণ উদ্ধার না হয়, তবে আরসিবিসির বিরুদ্ধে মামলা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে।

এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি’র চারটি অ্যাকাউন্টে আর বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। ব্যাংকটির মাধ্যমে স্থানীয় মুদ্রায় বদলে ফিলিপাইনের ক্যাসিনোতে (জুয়া খেলার জায়গা) চলে যায় বেশির ভাগ অর্থ। তবে হ্যাকারদের একটি বানান ভুলে দুই কোটি ডলার শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়।

পরে ফিলিপাইনের সিনেট শুনানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এক কোটি ৫২ লাখ ডলার ফেরত আনতে সক্ষম হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ