৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪০

লেকহেড গ্রামার স্কুল খুলবে ১ সপ্তাহ পর : সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক:

আরও সাত দিন বন্ধ থাকবে রাজধানীর লেকহেড গ্রামার স্কুল। এরপরই খুলবে স্কুলটি। স্কুল পরিচালনার জন্য এই সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। স্কুল পক্ষের আইনজীবী এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সেনাবাহিনীর শিক্ষা কোরের কাউকে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আইনজীবী।

প্রসঙ্গত, জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর ধানমণ্ডির এই স্কুলটি বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করে স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্ট স্কুলটি খুলে দেয়ার নির্দেশ দিলে এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ