২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৭ মে )

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বুধবার বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে বিটিভি,মাছরাঙা টেলিভিশনও গাজী টেলিভিশন ।

সংক্ষিপ্ত স্কোর: ১১ ওভারে বাংলাদেশ ৫২/০। ব্যাটিং: তামিম ইকবাল ১৬, সৌম্য সরকার ৩৫।

 নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। তার ফিরে আসায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

দৈনিক দেশজনতা/এন আর/সময়:১৬:৩০

প্রকাশ :মে ১৭, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ