৩রা মার্চ, ২০২৬ ইং | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এদিকে কর্মসূচিসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলেন ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল দাবি করে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ণ